সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘ডার্টি পিকচার’ ছবি দেখে বিদ্যার মা-বাবার প্রতিক্রিয়া

Paris
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

এফএনএস : জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। অভিনয় গুণে দর্শক হৃদয় জয় করেছেন তিনি। বিদ্যা বালান অভিনীত অন্যতম দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘ডার্টি পিকচার’। এর জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এতে দক্ষিণী সিনেমার অভিনেত্রী সিল্ক স্মিতা চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। মিলন লুথারিয়া পরিচালিত সিনেমাটিতে বেশ খোলামেলাভাবেই নিজেকে উপস্থাপন করেছেন বিদ্যা।

সিনেমাটি দেখার পর তার মা-বাবার প্রতিক্রিয়া কী হবে এ নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন তিনি। এই অভিনেত্রী বলেন, “ডার্টি পিকচার সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় মা-বাবার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। বিরতির পর বাইরে বসে ছিলাম। কিন্তু যখন তারা সিনেমা দেখে বের হলো, আমার বাবা বলতে গেলে হাততালি দিয়ে বলেন, ‘সিনেমার কোনো খানে আমার মেয়েকে পাইনি।’ অন্যদিকে, সিনেমা শেষে আমার মা কেঁদে ফেলেছিলেন।

প্রথমত, আমাকে পর্দায় মৃত দেখা তার জন্য অনেক কষ্টের ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি জানান, সিনেমার কোথাও আমাকে অশ্লীল দেখায়নি। আমার জন্য অনেক বড় প্রশংসা ছিল এটি। কারণ আকর্ষণীয় আর অশ্লীলতার মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। তবে যাদের সঙ্গে কাজ করেছি তাদের প্রতি কৃতজ্ঞ। সিনেমাটির মাধ্যমে সাফল্য পেলেও শুরুতে অনেকেই তাকে এটি না করার পরামর্শ দিয়েছিলেন।

বিদ্যা বলেন, ডার্টি পিকচার সিনেমার সময় সবাই বলছিল, ‘আপনি কি পাগল হয়ে গেছেন। এতে ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’ তখন থেকেই বুঝতে পারি আমাকে নিজের মনের কথাই শুনতে হবে। বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলা দেবী’। অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘শেরনি’।


আরোও অন্যান্য খবর
Paris