২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এক নারীর ফোনকলে ১৩ হাজার অভিবাসীকে উচ্ছেদ

প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
এক নারীর ফোনকলে ১৩ হাজার অভিবাসীকে উচ্ছেদ
বিজ্ঞাপন

এফএনএস : এক নারীর ফোনকলে ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে। হঠাৎ করে ঘর হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে এসব মানুষ। সংযুক্ত আরব আমিরাতের একটি আবাসিক এলাকায় এসব অভিবাসীরা থাকতেন। কিন্তু একজন নারী অভিযোগ করার পর পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এরপর ‘সিঙ্গেল ম্যান’ হিসেবে পরিচিত কমপক্ষে ১৩ হাজার অভিবাসী উচ্ছেদ করা হয়েছে। দ্য ন্যাশনাল জানিয়েছে, শারজাহ’য় গত বছরের সেপ্টেম্বর থেকে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়।

খবরে বলা হয়েছে, স্থানীয় একটি রেডিও স্টেশন ‘দ্য ডিরেক্ট লাইন’ এ ফোন করেন একজন আমিরাতি নারী। সেখানে তিনি তার এলাকায় এই ‘সিঙ্গেল ম্যান’দের সংখ্যা নিয়ে অভিযোগ করেন। এরপরই কর্তৃপক্ষ এসব অভিবাসীদের উচ্ছেদে অভিযান শুরু করে। ওই নারী বলেন, পরিবার নিয়ে থাকার জন্য নির্ধারিত কাদিসিয়াহ এলাকায় অনেকে শ্রমিক বসবাস করছেন। এখন এসব শ্রমিকরা বিভিন্ন ভবনে ছড়িয়ে পড়েছে এবং থাকেছে। এর ফলে সেখানে বসবাসরত পরিবারগুলোর জন্য এটা একটি হুমকি হয়ে দেখা দিয়েছে।

শারজাহ’র শাসক সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমি ওই নারীর অভিযোগ শুনতে পান। কারণ তিনি নিয়মিতই এই রেডিও’র অনুষ্ঠান শুনে থাকেন। এরপর তিনি ওই এলাকা থেকে ‘সিঙ্গেল ম্যান’দের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। আমিরাতে ‘সিঙ্গেল ম্যান’ বলতে সাধারণ বিদেশি ব্যক্তিদের বোঝানো হয়, যারা একা থাকেন। এসব ‘সিঙ্গেল ম্যান’দের অধিকাংশই অল্প পারিশ্রমিক পাওয়া ভারত বা পাকিস্তান থেকে আসা শ্রমিক। তারা ছোট রুমে গাদাগাদি করে থাকেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন