২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

ছাড়পত্র পেলো যৈবতী কন্যার মন

প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
ছাড়পত্র পেলো যৈবতী কন্যার মন
বিজ্ঞাপন

এফএনএস : ২০১২-১৩ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে আলোচিত ছবি ‘যৈবতী কন্যার মন’। ছবিটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার। অবশেষে বুধবার ছাড়পত্র পেয়েছে ছবিটি। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তনী দত্ত ও নবাগত গাজী আবদুর নূর। এ ছাড়া গাজী রাকায়েত ও গোলাম ফরিদা ছন্দাসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন।

যৈবতী কন্যার মন’ বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টি। বাংলাদেশের মঞ্চের অন্যতম সেরা নাটক বলা হয় এটিকে। অসংখ্য শো হয়েছে, তৈরি করা হয়েছে ধারাবাহিক। বিখ্যাত এ নাটকটি অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য ছবি। পরিচালক নার্গিস আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যৈবতী কন্যার মন’কে বোর্ড আনকাট সার্টিফিকেট দিচ্ছে।

এ ছবিটি শেষ করতে আমাকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শেষ পর্যন্ত ছবিটি শেষ করে সেন্সর ছাড়পত্র হাতে পাচ্ছি, বেশ স্বস্থির খবর আমার জন্য। ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ হতে পারে ১৯ মার্চ।’ ২০১৩ সালের ২১ আগস্ট বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে যৈবতী কন্যার মন চলচ্চিত্রের আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন