৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একসঙ্গে শুটিংয়ে কাঞ্চন-রোজিনা

প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ২:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
একসঙ্গে শুটিংয়ে কাঞ্চন-রোজিনা
বিজ্ঞাপন

এফএনএস : ঢালিউড চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-রোজিনা। জুটি বেঁধে উপহার দিয়েছেন ‘রতনমালা’, ‘নসিব’, ‘ডাকু ও দর্বেশ’, ‘সন্মান’, ‘সিকান্দার’, ‘রাজাসাহেব’ এর মতো ছবি। আবারও একসঙ্গে ‘ফিরে দেখা’ ছবিতে দেখা যাবে তাদের। এবার প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকবেন তারা। রোজিনা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি।

এই ছবিটি ২০১৯-২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান। এ ছবিতে ইলিয়াস কাঞ্চন এলাকার পরিচিত মানুষ এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রোজিনার ভাই ও মূল চরিত্রে থাকবেন চিত্রনায়ক নিরব। নিরবের বিপরীতে এই ছবিতে ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী স্পর্শিয়া। ‘ফিরে দেখা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন তারা। ছবিটিতে নিরবের চরিত্রের নাম আমিন। ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা সে। স্পর্শিয়াকে দেখা যাবে নাসিমা চরিত্রে।

কদিন আগে রাজবাড়ীর গোয়ালন্দে গিয়েছে ‘ফিরে দেখা’ টিম। সেখানকার অন্তর মোড়ে হয়েছে শুটিং। রাজবাড়ীতেই ২০ দিন হবে শুটিং। একসঙ্গে কাজ করা সম্পর্কে রোজিনা বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অনেক ভালো একজন মানুষ। তার সঙ্গে অনেক কাজ করেছি। অবার নতুন করে কাজ হচ্ছে। দারুন একটা অনুভুতি। আশাকরি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন