সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আর সম্পর্কে জড়াতে চান না মিতু

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

এফএনএস : শোবিজের পরিচিত মুখ জাহারা মিতু। মডেল ও উপস্থাপিকার পাশাপাশি তার নামের আগে যোগ হয়েছে চিত্রনায়িকা উপাধি। ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘আগুন’ আর কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুই ঈদে মুক্তি পাবে সিনেমা দুটি। সম্প্রতি সময় টেলিভিশনের সেলিব্রেটি শো ‘অতঃপর আমি’-তে অংশ নিয়েছিলেন জাহারা মিতু। আড্ডার ছলে জানিয়েছেন নিজের জানা অজানা বিভিন্ন তথ্য।

আড্ডার একপর্যায়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘সালমান খানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তুমি অনস্ক্রিন কেন কিস করো না। উত্তরে সালমান বলেছিলেন, ‘আমার মনে হয় পৃথিবীর এমন কোনো স্ক্রিপ্ট নেই যেখানে কিসিং লাগবেই। ঘনিষ্ঠতার একটি লিমিট থাকে। যে ওই পর্যন্ত আমি ইনটিমেট সিনগুলো করতে পারি। আর দিন শেষে আমি আমার পরিবার নিয়ে কাজটি দেখতে পারব কি না সেটাও ভাবতে হয়।’ প্রেম কবে এসেছিল? এমন প্রশ্নের উত্তরে মিতু বলেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার সময় প্রথম প্রেম জীবনে এসেছিল। আমরা খুব ওপেন রিলেশনশিপে ছিলাম।

আমার ভালো লেগেছিল, আম্মুকে বলেছিলাম। আম্মু বলেছিল, তুমি দেখ যদি ভালো লাগে তাহলে আমরা কথা বলব। সাত বছর সম্পর্ক ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, আর সম্পর্কে জড়াতে চাই না।’ আলাপকালে নবাগত এ চিত্রনায়িকা আরও জানান, মিতুর ক্রাশ ‘গান’। ‘কবিতা’ তার প্রেমিক। পুরো জীবনটাই তার প্রাপ্তি। ২০২১ সালে বিয়ের ইচ্ছে থাকলেও এ মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। জীবনের শেষদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চান এ অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris