সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বছরের শেষে তাহসান-টিনার চমক

Paris
Update : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : একসঙ্গে দুটি চমক নিয়ে হাজির হচ্ছেন দুই প্রজন্মের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও টিনা রাসেল। প্রথম চমক, এবারই প্রথম মঞ্চ শেয়ার করছেন দুজনে। ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরের মূল মঞ্চে গাইবেন তারা। কণ্ঠে থাকবে তাদের গাওয়া জনপ্রিয় গান ‘শেষ দিন’। মঞ্চে উঠে শুধু গাওয়াই নয়, থাকবে কোরিওগ্রাফির চমকও। ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আসর বসছে। টিনা রাসেল বলেন, ‘এটা নিশ্চয়ই নতুন কিছু হতে যাচ্ছে। আগে অনেকবার আমরা একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

মাঝের একটা বছর তো মহামারিতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার হচ্ছে।’ মঞ্চে ওঠার প্রস্তুতি প্রসঙ্গে এই শিল্পী বেলেন, ‘মঞ্চে উঠে মূলত গানটাই গাইবো, তবে সেটি একটু ভিন্ন আদলে। এরমধ্যে আমরা আয়োজনের প্রধান ইজাজ খান স্বপন ভাই ও কোরিওগ্রাফারের সঙ্গে বসেছি। রিহার্সালের প্রস্তুতিও নিচ্ছি। চমক থাকবে আমাদের পারফরমেন্সে। এর বেশি বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাই না। গত বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ পেয়েছিল ‘শেষ দিন’ নামের আলোচিত গানচিত্রটি।

জুলফিকার রাসেলের কথায় তাহসানের সুরে সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর যৌথভাবে গেয়েছেন তাহসান-টিনা। গানচিত্রটি প্রকাশের পর, এখনও বেশ সমাদৃত আধুনিক বাংলা গান ঘরানার শ্রোতাদের কাছে। তারই স্বীকৃতি হিসেবে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরে সেরা দ্বৈত গানের জন্য মনোনয়ন পেলো তাহসান-টিনা জুটি। মনোনয়ন চমক প্রসঙ্গে টিনা বলেন, ‘চূড়ান্ত বিচারে পুরস্কার পাবো কি না, জানি না। তবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি, গানটিকে মনোনীত করার জন্য। কারণ এটাও এক ধরণের স্বীকৃতি। বাকিটা নির্ভর করছে শ্রোতা-দর্শকদের ভোটের ওপর। আমরা আশাবাদী।’


আরোও অন্যান্য খবর
Paris