প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল শনিবার বেলা ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি। সভাপতিত্ব করেন নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা।
সঞ্চালনা করেন নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর মহিলা লীগের সহ-সভাপতি ইপফাৎ আরা কামাল, যুগ্ম সম্পাদক মালিহা জামান মালা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমা ইয়াসমিন শিখা। এ সময় উপস্থিত ছিলেন নগর মহিলা আওয়ামী লীগ ও এর অন্তর্ভূক্ত সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর দলীয় কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মালিহা জামান মালা’র উদ্যোগে ৭টি অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এরপর নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।