কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জোবায়ের হোসেন তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জানানো হয়, বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
