সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা?

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : বলিউডে অনেক দিন হলো পা রেখেছেন সারা আলী খান। বর্তমানে একাধিক প্রোজেক্ট রয়েছে অভিনেত্রীর হাতে। কিন্তু এরইমধ্যে ব্যস্ত রুটিন থেকে সময় বের করে জীবনের বিশেষ মানুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। রাজস্থানের গোলপী সৌন্দর্ হারিয়েছেন বিশেষ মানুষটির সঙ্গে। সারাহ আলী খানের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে রাজস্থানের একাধিক ছবি জ¦লজ¦ল করছে। সম্প্রতি আজমের শরিফ দরগার একটি ছবি পোস্ট করেন। সঙ্গে দেখা যায়, সেই বিশেষ মানুষটিকে।

আর সেই বিশেষ মানুষটি হলো তার মা অমৃতা সিং। মা অমৃতা সিং এর সঙ্গে বিশেষ সময় কাটাচ্ছেন সারা। ঘুরছেন রাজস্থানের একাধিক জায়গা। সম্প্রতি আজমের শরিফ দরগায় পৌঁছান দু’জন। অপূর্ব সুন্দর পোশাকে দেখা যায় দু’জনকেই। কভিড পরিস্থিতিতে দু’জনের মুখেই মাস্ক দেখা যায়।নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। যার একটিতে সারা ও অমৃতার পাশে স্বপ্না সিংকেও দেখা যায়।

এখানেই শেষ নয়, মায়ের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তে অভিনেত্রী ডায়েটও করছেন না বলে জানা গিয়েছে। আজমের শরিফে গিয়ে লাস্যিতে মজেছেন তিনি। ছবি দিয়েছেন ইনস্টা স্টোরিতেও। লিখেছেন, নো ডায়েট। এ দিকে, বর্তমানে সারা আনন্দ এল রাই এর আতরঙ্গিরে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে ধনুষ ও অক্ষয় কুমারকে। এটাই প্রথম একসঙ্গে এই তিনজনের কাজ।


আরোও অন্যান্য খবর
Paris