১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রহনপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান আড্ডা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
রহনপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান আড্ডা
বিজ্ঞাপন

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ বিজ্ঞান আড্ডার উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন মতি। স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন “ছড়িয়ে দাও সীমাহীন আলো” সংগঠনের উদ্যোগে ও পূনর্ভবা মুক্ত স্কাউটের সহযোগিতায় আয়োজিত এ আড্ডায় তথ্য ও উপাত্ত বিশ্লেষন করেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাব এডিটর জাঙ্গাগীর সুর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা একাডেমী সুপারভাইজার আসমা খাতুন, পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি প্রভাষক ড. আতিকুর রহমান ও সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী ফারহান ইবনে রফিক, হুমায়রা বুশরা, রুবাইয়া রায়হান, অহেদুজ্জামান অহেদ প্রমূখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাব এডিটর ও বিজ্ঞান লেখক জাঙ্গাগীর সুর। পরে রহনপুর পূনর্ভবা মুক্ত স্কাউটের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন