সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ক্রাশের নাম ফাঁস করলেন শ্রাবন্তী

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : টলিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন। তিনবার বিয়ে-বিচ্ছেদের পর অনেকবার ট্রলের শিকার হয়েছেন। যদিও এসবে পাত্তা দেন না এই অভিনেত্রী। বরং মানুষের কড়া সমালোচনা উপেক্ষা করে নিজের মত বরাবরই প্রকাশ করে থাকেন তিনি। এবার নিজের ক্রাশের নাম ফাঁস করলেন শ্রাবন্তী নিজেই। শ্রাবন্তীর ক্রাশের নাম বলিউড অভিনেতা শহিদ কাপুর। বৃহস্পতিবার ছিল শহিদ কাপুরের জন্মদিন।

বিশেষ এ দিন উপলক্ষে শ্রাবন্তী তার টুইটারে শহিদ কাপুরের একটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেনÑ‘শুভ জন্মদিন আমার চিরকালের ক্রাশ শহিদ কাপুর, অনেক ভালোবাসা।’ শ্রাবন্তীর এই প্রেমেমাখা বার্তার জবাব দিতেও ভোলেননি শহিদ। শুক্রবার শ্রাবন্তীর পোস্টে মন্তব্য করেছেন শহিদ কাপুর। তাতে লিখেছেন, ‘ধন্যবাদ’, সঙ্গে দুটো হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন শহিদ।

আর শ্রাবন্তী সেই মন্তব্য শেয়ার করেছেন। বাস্তব জীবনে এখন শহিদের সঙ্গে দেখা হয়নি শ্রাবন্তীর। গগির সেই সুযোগ পাবেনÑএমনটাই আশা করছেন শ্রাবন্তী ভক্তরা। আপাতত ‘দুজনে নিয়ে’ নামে ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। এ ছাড়া মহানায়ক উত্তম কুমারের বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris