রাজশাহী নগরীতে যুব ম্যারাথন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাংগা থানা যুব বিভাগের উদ্যোগে এক যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বার) সকল ৭টায়া যুব ম্যারাথনটি নগরীর বালাজান স্কুল থেকে শুরু হয়। ম্যারাথনটি সিটি বাইপাস হয়ে কাশিয়াডাংগার সামনে দিয়ে চারখুরার মোড় হয়ে আবারো বালাজান স্কুলে এসে শেষ হয়। ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ও ন্যাশনাাল ডক্টর’স ফোরাম এর উপদেষ্টা এবং রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন কাশিয়াডাংগা থানা আমির ফরিদ উদ্দিন আত্তার ও কাশিয়াডাংগা থানা ও যুব বিভাগের সেক্রটারী হাসানুজ্জামান হাসান। এছাড়াও ম্যারাথনে অংশ নেন কাশিয়াডাংগা থানা সর্বস্তরের প্রায় দুইশত যুবকেরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
