১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেঃ টন টিয়ার গ্যাস শেল আমদানি করলো সরকার

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেঃ টন টিয়ার গ্যাস শেল আমদানি করলো সরকার
বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ দশমিক ০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত এই টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দর থেকে ছাড় করানো হয়। এরপর একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয়। বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ওয়্যারহাউস ইনস্পেক্টর শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে বিস্ফোরকবাহী কাভার্ড ভ্যানটির সুরক্ষায় বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্যের একটি দল বিশেষ নিরাপত্তা প্রদান করে। পরবর্তীতে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। গাড়িটি বেনাপোল থেকে রওনা হয়ে নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছায়। বন্দর সূত্রে জানা যায়, আগামীকাল রোববার এসব টিয়ার গ্যাস শেল যশোর সেনানিবাস থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী পরিচালক) রুহুল আমিন টিয়ার গ্যাস শেল আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, টিয়ার গ্যাস শেল নিরাপদে খালাস সম্পন্ন করে যশোর সেনানিবাসে পৌঁছানো হয়েছে। রোববার এগুলো গাজীপুরের রাজেন্দ্রপুরে পাঠানো হবে পাঠানো হবে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন