রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

Paris
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

রুবেল সরকার : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দৈনন্দিন জীবনকে শৃঙ্খলাপূর্ণ, মানসিকভাবে ইতিবাচক এবং অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এখন থেকে কারাগারের বন্দীদের দিনের শুরু হচ্ছে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
কারা সূত্রে জানা গেছে, সিনিয়র জেল সুপার আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকেই কারাগারের পরিবেশ পরিবর্তনে নানা উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায়, যে সকল বন্দী কারাগারে আসার আগে কুরআন শিক্ষা গ্রহণ করেননি, তাদের জন্য বিশেষ কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, যারা কুরআন পড়তে দক্ষ, তাদের নিয়ে প্রাত্যহিক ভিত্তিতে কুরআন খতমের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে কারাগারের ভেতরে এক গভীর আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। বন্দীদের ভাষ্যমতে, প্রতিদিন ভোরে পবিত্র কালামের ধ্বনি তাদের মন ভালো রাখতে এবং নতুন উদ্যমে দিনটি শুরু করতে বিশেষ অনুপ্রেরণা জোগাচ্ছে। কারা কর্তৃপক্ষের মতে, ধর্মীয় এই অনুশীলন বন্দীদের নৈতিক উন্নয়ন ও আত্মশুদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত কুরআন তেলাওয়াত শ্রবণ ও চর্চার মাধ্যমে অনেক বন্দী নিজের অতীতের ভুলগুলো অনুধাবন করতে পারছেন এবং অপরাধমুক্ত জীবনে ফিরে আসার মানসিক শক্তি অর্জন করছেন।
শুধু মুসলিম বন্দীদের জন্যই নয়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সকল ধর্মাবলম্বী বন্দীদের নিজ নিজ ধর্ম পালনের সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধের চর্চা বন্দীদের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি করবে। প্রাত্যহিক কুরআন তেলাওয়াত ও খতমের এই আয়োজন বন্দীদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি তাদের সংশোধন ও পুনর্বাসনের পথে একটি মাইলফলক হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


আরোও অন্যান্য খবর
Paris