বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আলিফ হোসেন : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী মসলা ফসল ‘চুইঝাল’। জানা গেছে, দীর্ঘদিন ধরে খুলনা-যশোর অঞ্চলে জনপ্রিয় এই বিশেষ মসলা এখন রাজশাহীর মোহনপুর উপজেলার মাটিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চুইঝাল একটি লতা জাতীয় গাছ, যার কাণ্ড ও শিকড় মসলা হিসেবে ব্যবহৃত হয়। এটি রান্নায় বিশেষ স্বাদ ও ঝাঁঝ যোগ করে, ফলে বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে গরু ও খাসির মাংস রান্নায় চুইঝালের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। মোহনপুর উপজেলার কয়েকজন উদ্যমী কৃষক পরীক্ষামূলকভাবে এই ফসলের চাষ শুরু করেছেন। ইতোমধ্যে গাছের বৃদ্ধি ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর দিক থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম নিয়মিত পরামর্শ ও তদারকি করছেন। মুলত কৃষি কর্মকর্তার উদ্যোগেই কৃষকেরা চুইঝাল চাষে আগ্রহী হয়ে উঠেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, চুইঝাল চাষে তুলনামূলক কম খরচ হয় এবং একবার গাছ লাগালে বহু বছর ধরে উৎপাদন পাওয়া যায়। ফলে এটি কৃষকদের জন্য লাভজনক একটি বিকল্প ফসল হিসেবে গড়ে উঠতে পারে। স্থানীয় কৃষকরা আশা করছেন, সঠিক প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে মোহনপুরে চুইঝাল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।চুইঝাল চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হবে এটি এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নতুন ফসল হিসেবে চুইঝালের সম্ভাবনা যাচাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সবমিলিয়ে মোহনপুরের কৃষিতে চুইঝালের এই নতুন সংযোজন ভবিষ্যতে কৃষি বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আরোও অন্যান্য খবর
Paris