শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

রাবি শিক্ষিকার নামে ভুয়া ই-মেইল আইডি: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার নামে ভুয়া ই-মেইল খুলে কুৎসা রটানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগরীর মতিহার থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান। মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা গেছে, কম্পিউটার (ডিজিটাল ডিভাইস) প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে পরিচয় গোপন বা ছদ্মবেশ ধারণ মানহানিকর তথ্য প্রচারের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করা হয়েছে। চলতি মাসের ২৭ নম্বর মামলা হিসেবে গৃহীত হয়েছে এটি। এ বিষয়ে মতিহার থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, ওই অধ্যাপক গত মঙ্গলবার রাতে থানায় হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার তদন্তভার দেয়া হয়েছে মতিহার থানার উপপরিদর্শক ইমরান হোসেনকে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এর আগে গত রোববার এ ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।


আরোও অন্যান্য খবর
Paris