শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

খাল খনন প্রকল্পে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : তথ্যমন্ত্রী

Paris
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে, ভোটারদের হাত থেকে কালির দাগ মুছে যাওয়ার আগেই তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি এর মধ্যে অন্যতম। সোমবার (১৬ মার্চ) সারাদেশে ৫৪টি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এদিন, সকাল ১০টার দিকে বরিশালের গৌড়নদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুরে এক জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য অধিদফতর থেকে পাঠানো সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্যমন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এ প্রকল্প দেশে সবুজের বিপ্লব ঘটাবে। এতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস পাবে। মন্ত্রী সরকারি কাজে জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব প্রসঙ্গে বলেন, জনগণ হলেন রাষ্ট্রের প্রকৃত মালিক, আর আমরা যারা সরকারে আছি তারা হলাম চাকর। আপনারা আপনাদের মালিকানা পাই পাই করে আমাদের থেকে বুঝে নিবেন। এ সময় তিনি প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে চাই। সে লক্ষ্যে সরকার প্রধান কাজ করে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসন তা মাঠে বাস্তবায়ন করবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris