সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল মালবাহী মহাকাশযান

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : মালবাহী একটি মহাকাশযান সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। সব মিলিয়ে ৮ হাজার ২০০ পাউন্ড বিভিন্ন মালামাল ও গবেষণার কাজে ব্যবহৃত সামগ্রী পাঠানো হয়। এস এস ক্যাথেরিন নামের এই মালবাহী মহাকাশযানটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। আন্তর্জাতিক সময় সোমবার গ্রিনিচ মান ৯টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় সিগনাস কার্গো ক্রাফটটি। মালবাহী এই মহাকাশযানে বিভিন্ন পণ্যসামগ্রীর পাশাপাশি গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও হার্ডওয়্যার বহন করে নিয়ে যাওয়া হয়।

সিগনাস কার্গো ক্রাফটটি পাঠিয়েছে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুমান। সব মিলিয়ে ৮ হাজার দুশো’ এলবিএস বা পাউন্ড মালামাল পাঠানো হয়েছে। দুই ধাপের আন্তারিজ রকেটে করে স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়ালপস দ্বীপ থেকে মালবাহী সিগনাস মহাকাশযানটি পাঠানো হয়। আফ্রিকান অ্যামেরিকান নাসার অগ্রপথিক ও গণিতবিদ ‘এস এস ক্যাথেরিনে’র নামানুসারে এই মহাকাশযানের নামকরণ করেছে নর্থরপ গ্রুমান। এস এস ক্যাথেরিনে’র জীবনীতে অনুপ্রাণিত হয়েই নির্মাণ করা হয় ‘হিডেন ফিগারস’ চলচ্চিত্রটি।


আরোও অন্যান্য খবর
Paris