সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

স্বামী নিখিলের বিচ্ছেদের আবেদন, যা বললেন নুসরাত

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : নুসরাত-নিখিলের দাম্পত্য সম্পর্ক গত কয়েকমাস ধরে টালমাটাল। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চান না দুজনেই। সংবাদমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য না করবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাঝেই সোমবার গভীর রাতে খবর প্রকাশ করা হয় নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নিখিল জৈন। এরপর আগুনের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে।

গতকাল বেলা গড়াতেই এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন নুসরাত। যদিও এই খবর পুরোপুরি অস্বীকার করেছেন এই নায়িকা। একটি প্রেস বিবৃতি জারি করেছেন নুসরাত। সেখানে তিনি জানিয়েছেন, আমি সকলকে জানাতে চাই এই খবরটি সম্পূর্নরূপে ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনও খবর প্রকাশের আগে সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা, ফেক নিউজের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত।

নুসরাতকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর খবর চাউর হওয়ার পর এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নিখিল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মাত্র দিন কয়েকের মাথায় তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সারেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জৈন। ২০১৯-এর ১৯ জুন রীতিনীতি মনে চার হাত এক হয় দুজনের। বিয়ের দেড় বছরের মাথায় এই জুটির বিচ্ছেদের জল্পনা তুঙ্গে।


আরোও অন্যান্য খবর
Paris