২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

স্টাইলিশ লুকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
স্টাইলিশ লুকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
বিজ্ঞাপন

দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি; বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা। কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’। নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন