সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে ফখরুল বললেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে

Paris
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন, রাজশাহী-২ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডঃ শফিকুল হক মিলন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।এদিন ফখরুল ইসলাম আরো বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।তিনি বলেন,প্রার্থী যেই হোক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris