২৮ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীসহ চার বিভাগে নতুন কমিশনার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি, জাতীয়
রাজশাহীসহ চার বিভাগে নতুন কমিশনার
বিজ্ঞাপন

এবার দেশের ৪ বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীর বিভাগীয় কমিশিনার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশালের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন