শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীতে আইন উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারিতেই ভোট

Paris
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রোববার (০৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম পরিদর্শন ও লিগ্যাল এইড সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তা করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো প্রায়ই একে অপরের ওপর এবং আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করতে নানা বক্তব্য দেয়। এসব বক্তব্যের কিছুটা সত্য হলেও, অনেক সময় এগুলোর কারণে জনমনে অযথা শঙ্কা তৈরি হয়। আইন উপদেষ্টা বলেন, ১৬-১৭ বছর ধরে জাতীয় নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ আছে। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এখন তারা অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায়। জনগণের মধ্যে নির্বাচনী উৎসাহ তৈরি হয়েছে।
‎জামিন প্রসঙ্গে তিনি বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না; পুলিশের রিপোর্টও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে প্রমাণ বা ভিডিও ফুটেজ থাকে, সেখানে পরিস্থিতি ভিন্ন হয়। তবে যেখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে জামিন মিলবে। কিন্তু যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে বা নিষিদ্ধ সংগঠনের হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, আদালতের চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে বিচার প্রক্রিয়া দ্রুততর হবে এবং জনগণ এর সুফল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা।


আরোও অন্যান্য খবর
Paris