সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

মোহনপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তানোরের অটোরিকশা চালক নিহত

Paris
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Oplus_131072

তানোর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে অটোরিকশা ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক তানোরের যুবক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে ঘটনা ঘটেছে। নিহত চালকের নাম ফজলুল করিম (৩৮)। তার বাড়ি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে। সে ওই গ্রামের ইব্রাহিম হোসেনের। এঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মোহনপুর উপজেলার কেশরহাট শিয়ালকোলা সড়কে গত শনিবার সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে ফজলুল করিম ভাড়া মেরে শহরের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে কেশরহাট শিয়ালকোলা রাস্তার উপরে একদল ছিনতাইকারী ফজলুল করিমের পথরোধ করে। এরপর অটোরিকশা থেকে ফজলুল করিমকে জোর করে নামিয়ে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করেন। কিন্তু ফজলুল করিম কোনভাবেই অটোরিকশা ছাড়েনি। এসময় ছিনতাই কারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এরই একপর্যায়ে ছিনতাইকারীরা ফজলুল করিমের কাছে থেকে অটোরিকশা ছিনতাই করতে না পেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় অটোরিকশা চালক ফজলুল করিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অটোরিকশা ও ফজলুল করিমকে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা ফজলুল করিমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, এটা মোহনপুর থানার ঘটনা, বিষয়টি মোহনপুর থানার পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ছুরিকাঘাতে ছিনতাই চেষ্টার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অটোরিকশা চালক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে, সেখানে তার ময়নাতদন্ত করা হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris