২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর মানুষদেরকে খুবই পছন্দ করি : আসিফ নজরুল

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর মানুষদেরকে খুবই পছন্দ করি : আসিফ নজরুল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। তিনি বলেন, “টিটিসিগুলো ভালো চলছে। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।” রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।’ এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসি ও পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন