২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-এ এশিয়ায় রাবি’র অবস্থান ৩১২তম

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: lead
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-এ এশিয়ায় রাবি’র অবস্থান ৩১২তম
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিশ্বখ্যাত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৩১২তম স্থান অধিকার করেছে। বুধবার (৫ নভেম্বর-২০২৫) রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, ৪ নভেম্বর ২০২৫ তারিখে এই র‌্যাঙ্কিং প্রকাশিত হয়। ২০২৫ সালে একই র‌্যাংকিংয়ে রাবির অবস্থান ছিল ৩২০তম। রাবির এ অর্জনে রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন সকলকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন