সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা

Paris
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘদিন অ্যাডহক কমিটি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার এক পর্যায়ে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনে এই পরিপত্র জারি করা হয়। পরিপত্রে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব প্রতিষ্ঠানকে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)-এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি, নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনা-
১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ১৮ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে যে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে। ২। নির্দেশনা অনুযায়ী যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি, ওই প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। ৩। সব এডহক কমিটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। ৪। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris