সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

প্রধান উপদেষ্টার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ

Paris
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রেডিও পাকিস্তান জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) বিকালে সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করেন। সরকারি রেডিও আরও জানিয়েছে, ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে ইসহাক চমৎকার সফর ব্যবস্থা এবং সফরকালে তাকে ও তার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এর আগে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসহাকের দুই দিনের সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেছে। এটি ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশে সফর।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris