রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

আগামী ১০ আগস্ট বিএনপি পরিবারের সবাইকে নিয়ে সম্মেলন হবে : মিলন

Paris
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন উপলক্ষে, বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের মিডিয়া সেল উপকমটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপকমিটির আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিএনপির প্রার্থী হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি’র এই সম্মেলন হবে উৎসব মুখর। মিলন মেলায় পরিণত হবে এটা। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটেডসহ সকল নেতাকর্মী উপস্থিত থাকবেন। কারণ এই সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, সদস্য মনিরুজ্জামান শরীফ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বতর্মান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত প্রমূখ।


আরোও অন্যান্য খবর
Paris