২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নির্বিকার রাসিক

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ | বিভাগ: lead
নির্বিকার রাসিক
বিজ্ঞাপন

আল সাকিব হোসেন : ‎রাজশাহী কলেজ এর সামনে দিয়ে রাস্তার উভয় পাশে ফুটপাতের নিচ দিয়ে চলে গেছে রাজশাহী সিটি কর্পোরেশন এর ড্রেনেজ ব্যাবস্থাপনা। তবে বিগত এক মাসেরও বেশি সময় ধরে রোজই একটা দুইটা করে ড্রেনের ঢাকনা গায়েব হয়ে যাচ্ছে। এতে করে পথচারীরা এই রাস্তায় চলতে গিয়ে বেশ ঝুঁকি পোহাতে হচ্ছে। বিগত এক মাসে রাজশাহী কলেজ এর সামনের ফুটপাত থেকে কলেজ হোস্টেল হয়ে দরগাপাড়ার আগ পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে ১৫ টির বেশি ঢাকনা গায়েব হয়ে গেছে। প্রথম অবস্থায় ৫ টি গায়েব হলে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে কয়েকদিন পর পরই এই ঢাকনা গুলো চুরি হয়ে যাচ্ছে। তবে কে বা কারা চুরি করছে এই বিষয়ে আমরা সকলের কাছে তথ্য চাচ্ছি। আর যেগুলো ঢাকনা চুরি হয়েছে সেগুলো নতুন করে দেওয়ার ব্যাবস্থা করছি।
‎তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়, নতুন ঢাকনা দেওয়া তো দূরের কথা কোন ধরনের ব্যাবস্থা গ্রহন করা হয়নি বিগত কয়েক দিনে ফলে নতুন করে আরও ১০ টিরও বেশি ঢাকনা চুরি হয়েছে। এতে করে সাধারণ পথচারীরা দোষারোপ করছে সিটি কর্পোরেশনের দায়িত্বজ্ঞানহীনতার। তারা বলছে রোজই একটি, দুটি বা তিনটি করে ঢাকনা চুরি হচ্ছে, এত বড় সিটি কর্পোরেশন তারা কোন ব্যাবস্থাই গ্রহণ করতে পারছে না দেখে অবাক হচ্ছি কেননা শহরে কয়েক শত সিসি ক্যামেরা লাগানো আছে। সিটি কর্পোরেশন এর সৎ ইচ্ছা থাকলে এতদিনে কে বা কারা এই কাজটি করছে তা ধরা পড়ত।
‎এদিকে ফুটপাতটি ব্যবহার করে রোজই হাজার হাজার মানুষ চলাচল করে। একটু অন্য মনোষ্ক হয়ে হাটলেই পড়ে যেতে পারে ড্রেনের মধ্যে। রাজশাহী কলেজের ছাত্র মোবাশির হোসেন জানায়,কিছুদিন আগে টিউশন শেষ করে রুমে যাচ্ছিলাম এমন সময় আমার সামনেই একটা ছেলে ড্রেনের মধ্যে পড়ে মাথায়, হাতে চোট পেলো।তাছাড়া পচা কাদা,দূর্গন্ধ তো আছেই। সিটি কর্পোরেশন এত গুরুত্বপূর্ণ একটা ফুটপাত এভাবেই দিনের পর দিন খোলা অবস্থায় রেখে দিচ্ছে এটা সত্যি দুঃখজনক একটা বিষয়। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমেদ আল মইন জানান, আমরা বিষয়টা গণমাধ্যম এর লোকদের থেকে জেনেছি এবং নিয়মিত একটা মামলাও করেছি। পুলিশ তাদের মত করে তদন্ত করে ব্যাবস্থা নিবেন। এছাড়াও নিয়মিত টহলের ব্যাবস্থা ও করবেন।আর নতুন ঢাকনার জন্য আবেদন করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তারা আবেদন স্বাক্ষর করলেই ব্যাবস্থা নিবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন