সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

রায়েরবাজারের জুলাই শহীদদের ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ

Paris
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি। শনিবার (০২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে ১০০ জনের ওপরে শহীদের দাফন করা হয়েছে। তাদের অনেককে কিন্তু শনাক্ত করা যায়নি। এগুলো আমাদের চিন্তাভাবনায় আছে। খুব তাড়াতাড়ি আমরা এদের শনাক্ত করার ব্যবস্থা করবো। এতদিন তাদের আত্মীয়-স্বজন অনেকেই কবর থেকে ওঠানো হোক- এটাতে রাজি হননি। এখন তারা রাজি হয়েছেন। যদি তারা সবাই রাজি হয়ে যান তাহলে তাদের লাশগুলো আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করবো। আর কেউ যদি এখান থেকে লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় আমরা সেটাও অ্যালাও করবো। কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে। যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলো ভালো দেওয়া হচ্ছে না জানিয়ে এই বিষয়গুলো প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এই লাশগুলোর পোস্টমর্টেম হয়নি, ডিএনএ টেস্ট হয়নি। এই প্রক্রিয়াগুলো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর পোস্টমোর্টেম হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে। তখন তারা বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris