রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন : আলী রীয়াজ

Paris
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ সম্পন্ন করতে চায় কমিশন। কারণ, কমিশন দ্রুত জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায়। এ লক্ষ্যে ‘জুলাই সনদের’ খসড়া সোমবার (২৮ জুলাই) এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। কাজ দ্রুত এগিয়ে নিতে গতকাল রোববারের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি। রোববার (২৭ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ড. আলী রীয়াজ। এদিনের আলোচনার বিষয় ছিল- রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব। অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশনের আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি এবং তিনটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়ায় একটি প্রাথমিক পটভূমি থাকবে এবং সবকিছু যাচাই-বাছাই করেই জাতীয় সনদের চূড়ান্ত রূপ দেওয়া হবে।

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris