সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

দেশের ৬৪ জেলায় হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

Paris
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ফারুকী বলেন, দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ সোমবার (১৪ জুলাই) থেকে শুরু হলো। ৪ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।
৫ আগস্ট উদ্বোধন হবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’: সংস্কৃতি-বিষয়ক উপদেষ্টা বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ এর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। ফারুকী বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও কিছুদিন পরে। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পর তিনি যেন উপলব্ধি করতে পারেন- কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং অভ্যুত্থানের স্মৃতি। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো- একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে বলেও জানান তিনি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris