২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত’

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ৯:০২ অপরাহ্ণ | বিভাগ: lead
‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত’
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে। বিভাগীয় কমিশনার বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের একটা সন্তান, এটা অনেকটাই কম। এটাকে বাড়ানো উচিত।
স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করে আজিম আহমেদ বলেন, কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল এবং পরিবেশ বিষয়ে ক্লাব করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে। এসময় তিনি সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা শেখানোর পরামর্শ দেন।
বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. ক¯ুÍরী আমিনা কুইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ ৪জন কর্মী ও ৬টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে ৪ জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে ২জন কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন