২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে ফার্মেসীতে বিপুল টাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ | বিভাগ: lead
তানোরে ফার্মেসীতে বিপুল টাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অংশ হিসাবে ০৫ জুলাই সন্ধ্যায় রাজশাহী জেলার তানোর থানাধীন কালিগঞ্জ বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ ময়েজ উদ্দিন (৭৩), পিতা-মৃত হাজী মেছের আলী, মোঃ খোকন (৩৫), পিতা-মোঃ ময়েজ উদ্দিন, মোঃ হাফিজুর (৩৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সর্ব সাং-মাসিন্দা, মোঃ ইসমাইল হোসেন (২৬), পিতা-মোঃ সাইদুর রহমান, মোঃ ছারু খান (২৯), পিতা-মোঃ ওহাব আলী, উভয় সাং-রাইতান বড়শো, সর্ব থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট-১৬৫ পিচ, মোবাইল-০৫টি, সীম-০৫টি, নগদ ৪১,৩০০ টাকা উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন কালীগঞ্জ বাজারস্থ মাদক ব্যবসায়ী মোঃ ময়েজ উদ্দিন এর ঔষধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামীগন এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত ফার্মেসীতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলা ও তানোরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন