সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

করোনার উচ্চ ঝুঁকিতে রাজশাহী নগরী

Paris
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী শহরে ফের করোনার প্রাদুর্ভাব। জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ইতোমধ্যে ১৫ জন রোগীর করোনা পরীক্ষা করে ৯ জন রোগীর ফলাফল এসেছে পজেটিভ। দ্বিতীয়দিন ৩ জুনের পরীক্ষায় আরো তিনজনের শরীরে ধরা পড়ে এই ভাইরাসের উপস্থিতি। এছাড়া ৪ জুন মোট ২০ জনের পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাস ধরা পড়ে ৫ জনের শরীরে। সব মিলিয়ে বর্তমানে রাজশাহী নগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৭ জন। অধিকাংশ রোগী হালকা জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন বলে জানান কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পরীক্ষা করানো হলে পজিটিভ রেজাল্ট আসে। আক্রান্তদের মধ্যে মোট সাতজন চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিন ধরেই করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যাচ্ছে। প্রথম দুইদিন মোট ১২ জনের করোনা পজিটিভ এসেছে। খুবই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে তাঁরা আসছেন। এটা বোঝা যাবে না যে করোনা। তবে তাঁদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ভালো হতে একটু সময় লাগছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সম্ভবত সাতজন চিকিৎসক। মাইক্রোবায়োলজির শিক্ষকেরাই এই পরীক্ষা করছেন। অধ্যক্ষ আরও বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হওয়ায় করোনার বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। তবে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে বয়স্ক মানুষ, ডায়াবেটিসসহ জটিল সমস্যায় ভোগা মানুষদের ব্যাপারে এটা জটিলতা তৈরি করতে পারে। এ জন্য সবাইকে সতর্ক হওয়া দরকার। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান রাখা হচ্ছে না উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, অন্তত ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে এসে নমুনা দিতে হবে। এ জন্য মাস্ক পরে আসতে হবে। এতে সরকারি ফি ১০০ টাকা। দুপুরের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দিন ধরে একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। অনেকে এমন হতে পারে যে পরীক্ষায় পজিটিভ এসেছে, কিন্তু শরীরের অবস্থা ভালো, তাই হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি দরকার মনে করছেন না। ভর্তি থাকা রোগীর চিকিৎসা যথাযথ প্রক্রিয়ায় চলছে। ভর্তি থাকা করোনা রোগীর সন্ধানে হাসপাতালে গেলে পূর্বের স্থানসহ পুরো হাসপাতাল ঘুরেও করোনা ইউনিট খুজে পাওয়া যায়নি। পূর্বের করোনা ইউনিটে দেখাগেছে বার্ণ ও নিপা আইসোলেশন ইউনিটের সাইনবোর্ড লাগানো। জানতে চাইলে, কর্মরত এক কর্মকর্তা বলেন, বিষয়টি কর্তৃপক্ষ বলতে পারবেন।
আক্রান্ত রোগীদের কেস হিস্ট্রি যাচাইপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আক্রান্তরা কেউ শহরের বাইরে যায়নি। তারমানে, শহরেই স্থান গেড়েছে করোনায় লম্বাবহর। পরীক্ষা করা ব্যক্তিদের সংখ্যা নেহাতই কম বিধায়, সঠিক তথ্য পাওয়া যাচ্ছেনা শহরের। ইতোমধ্যেই আরএমপি থেকে করোনা সংশ্লিষ্ট একটি সতর্ক বার্তা দেয়া হয়েছে। এ বিষয়ে ডেপুটি নার্সিং সুপারিটেন্ডেন্ট কামরুন্নাহার জানান, একজন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে তিনি ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে, আমরা সেবা দেবার জন্য প্রস্তুত আছি।


আরোও অন্যান্য খবর
Paris