৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

‘বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে’

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
‘বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে’
বিজ্ঞাপন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে ‘প্রিয় মালতী’ বলেও ডাকা শুরু করেছেন। এদিকে নির্মাতা ও পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে ১৩ বছরের প্রেম শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর এখন পর্যন্ত এ তারকা জুটির সময়টা বেশ ভালোই যাচ্ছে। তারা খুব ভালো আছেন। এর প্রমাণও পাওয়া যায়, সামাজিক মাধ্যমে বেশ হাসিখুশি ছবি পোস্ট করা থেকে শুরু করে ঘোরাঘুরির বিষয়গুলোতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, বিয়ের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আবার আদনান আল রাজীব মেহজাবীনের একগুচ্ছ ছবি পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে নির্মাতা লিখেছেন- মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে। শেয়ার করা ছবিতে দেখা যায়, প্যারিসের রাস্তায় মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। মিষ্টি হাসির সঙ্গে চোখের চাহনি যেন ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর বেশ প্রশংসা করতে দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন-‘খুব সুন্দর হয়েছে ভালোবাসা দেখতেও বেশ ভালো লাগে।’ আরেক নেটিজেন লিখেছেন- ‘মেহু আপুকে অনেক সুন্দর লাগছে।’-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন