২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঈদুল আজহা ৭ জুন

প্রকাশিত: ২৮ মে ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: lead
ঈদুল আজহা ৭ জুন
বিজ্ঞাপন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার (২৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামি ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভাটির আয়োজন করে ইসলামি ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভায় বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন