সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইটের নিরাপদে অবতরণ

Paris
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনের উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিমানের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকায় সমস্যার দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে ফ্লাইটটি ২টা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। বিমানের যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলেও উল্লেখ করেন রাগিব সামাদ। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। সবাইকে প্লেন থেকে নামানো হয়েছে। -এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris