সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Paris
Update : সোমবার, ১২ মে, ২০২৫

পুলিশের হাতে মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেটা কী ধরনের মারণাস্ত্র সে ব্যাপারে গঠিত কমিটি পরে বিস্তারিত জানাবে। সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের মারণাস্ত্র বিষয়টি ছাড়াও অন্যান্য কিছু বিষয় নিয়ে কাজ করবে এ কমিটি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে যেসব মারণাস্ত্র আছে, সেগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। তাদের কাছে যেনো কোনও মারণাস্ত্র না থাকে। কোনও মারণাস্ত্র পুলিশ সদস্যদের হাতে থাকবে না। কিন্তু পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন’র হাতে সব অস্ত্রই থাকবে। কারণ, এই ব্যাটালিয়নের কাজ অন্যদের চেয়ে আলাদা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের বিশেষায়িত বাহিনী র‌্যাবের পুনর্গঠন কীভাবে হবে, যে নাম আছে সেটিই থাকবে কিনা, ইউনিফর্ম যা আছে তা বা একই ফোর্স থাকবে কিনা এবং বাহিনী কীভাবে সংগঠিত হবে সেজন্য কমিটি গঠন করা হয়েছে। একজন উপদেষ্টার নেতৃত্বে পাঁচ থেকে ছয় সদস্যের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনীর প্রধানদেরও এ কমিটিতে সদস্য করা হয়েছে। প্রয়োজনে আরও সদস্য নিতে পারবে কমিটি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর নেতৃত্বেও আরেকটি কমিটি করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা ঈদুল আজহার আগে পরিশোধ করতে হবে বলে সংশ্লিষ্টদের মনে করিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে। যেসব শ্রমিক তাদের অবৈধ দাবি নিয়ে রাস্তায় হাঁটে, তাদের সেটা করতে দেব না। শ্রমিকদের বৈধ দাবি অবশ্যই মালিকদের পূরণ করতে হবে। অবৈধ দাবি কোনো অবস্থায় বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঈদের গরুর হাটে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টির খপ্পরে পড়ে সাধারণ মানুষ। সে জন্য আমরা নির্দেশ দিয়েছি. হাট কমিটি স্বেচ্ছাসেবক রাখে শুধু হাসিলের টাকা দিয়েছে কিনা সেটা দেখার জন্য; আমরা এবার বলেছি, প্রতি হাটে ১০০ আনসার সদস্য রাখতে হবে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা দেবে। একই সঙ্গে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন। রাস্তায় যেন কোনো রকমের চাঁদাবাজি না হয়। গোয়েন্দা সংস্থাকে বলে দেওয়া হয়েছে, কোথাও যদি কোনো ধরনের চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris