সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

Paris
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া আগামী ৪ মে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার সঙ্গে দেশে আসবেন ডা. জোবাইদা রহমান। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জোবাইদা রহমানের জীবনে বিশেষ নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তাই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইজিপির কাছে অনুরোধ জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, জোবাইদা রহমানের ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক স্বশস্ত্র গানম্যান, পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা করতে হবে। চিঠির মাধ্যমে বিএনপি নিরাপত্তা ব্যবস্থা গঠনের জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি দাবি জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা গৃহীত না হলে পরবর্তী সময়ে দল এই বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেবে। ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমানো জোবাইদা রহমান বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং তিনি ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris