শুক্রবার

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজশাহী নগরীতে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেনাপোলে পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছেন সাগর-রুনির ছেলে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে প্রকৃত বক্তব্য

রাজশাহীতে ‘বেস্ট সাফা’র পরিচালকসহ কর্তারা গ্রেফতার

Paris
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ‘লোভনীয় বেতন ও স্থায়ী চাকরির’ প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর উপশহর ২ নম্বর সেক্টরে অবস্থিত একটি ভবন ভাড়া নিয়ে ভুয়া নিয়োগ কার্যক্রম চালানোর সময় পুলিশ অভিযান চালিয়ে নিয়োগকর্তা জিল্লুর রহমানসহ পাঁচজনকে আটক করে। আটককৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। ‘বেস্ট সাফা’ নামের একটি তথাকথিত সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন।
জানা গেছে, ‘বেস্ট সাফা’ নামের তথাকথিত সেবামূলক প্রতিষ্ঠানের ব্যানারে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫টি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লোভনীয় বেতন, স্থায়ী নিয়োগ ও অন্যান্য সুবিধার কথা উল্লেখ করা ছিল। আকর্ষণীয় প্রলোভনে শতাধিক চাকরিপ্রত্যাশীরা প্রয়োজনীয় কাগজপত্র সহ বুধবার সকাল থেকে প্রতিষ্ঠানটির অফিসে জড়ো হন। ভাইভা বোর্ডে অংশগ্ৰহণকারী চাকরীপ্রত্যাশীরা জানান, নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানটির পরিচালক জিল্লুর রহমান প্রার্থীদের বলেন, আপনার/আপনাদের সিভি যাচাই হয়ে গেছে। অতঃপর বলেন, চাকরিতে যোগদান করতে চাইলে, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রাথমিক ফি হিসেবে দুই হাজার টাকা এবং পদপদবী ভেদে জামানত বাবদ ২০ হাজার থেকে এক লাখ টাকা জমা দেয়ার কথা বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে চাকরিপ্রত্যাশীরা স্থানীয়রা পুলিশে খবর দেয়। জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, “প্রতারক চক্রের মূল হোতা সহ পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।” এ ব্যাপারে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, চাকরির ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান বা সংস্থার বিশ্বাসযোগ্যতা যাচাই না করে অর্থ লেনদেন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবিষয়ে চাকরিপ্রার্থী সহ ভবন ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ি বা প্রতিষ্ঠান ভবন ভাড়া দেয়া উচিত।


আরোও অন্যান্য খবর
Paris