সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন ড. ইউনূস

Paris
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ এপ্রিল) রোমের স্থানীয় সময় সকাল ১০টায় তিনি ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান। পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রিন্স উইলিয়ামসহ কয়েক ডজন নেতা ও বিশিষ্ট ব্যক্তি সেন্ট পিটার্স স্কয়ারে ৪০ হাজার শোকার্ত মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর আগে প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে শুক্রবার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাজ এবং থ্রি জিরো কাজের জন্য যেখানে বেকারত্ব থাকবে না, দারিদ্র্য থাকবে না এবং শূন্য কার্বন নিঃসরণ হবে- এই দৃষ্টিভঙ্গির বড় প্রশংসক ছিলেন। ভ্যাটিকান ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ীর সঙ্গে রোমে একটি যৌথ ‘থ্রি জিরো’ উদ্যোগও চালু করেছিল। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এএফপির খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে একটি বহুভাষিক প্রার্থনাসভার পর তার কফিন নেওয়া হবে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকায়, সেখানেই তাঁকে সমাহিত করা হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়) সেন্ট পিটার্স স্কয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান। আর সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) কার্ডিনালদের কলেজের ডিন, ইতালির জিওভান্নি বাতিস্তা রে-এর নেতৃত্বে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রার্থনাসভা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় সিল করে রাখা পোপ ফ্রান্সিসের কাঠ ও দস্তায় তৈরি কফিনটি বাসিলিকার সামনে অস্থায়ীভাবে তৈরি একটি বেদীর সামনে রাখা হয়। বেদীর বাম দিকে, সেন্ট পিটার্সের সম্মুখীন হয়ে লাল পোশাকে কার্ডিনালরা বসেন। ডান দিকে বসেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে আগত প্রতিনিধি দলগুলো, নামের অক্ষর অনুসারে। প্রার্থনাসভার সময়কাল ছিল ৯০ মিনিট। এতে অংশ নেন ২২৪ জন কার্ডিনাল এবং ৭৫০ জন যাজক ও বিশপ।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris