রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

লিটন ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের ৩ মামলা

Paris
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আকতার রেনী এবং বড় মেয়ে ডা. আনিকা ফারিহা জামান অর্নার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, সাবেক মেয়র লিটন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও, তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী শাহীন আকতার রেনীও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও দুদকের হাতে এসেছে। এ অভিযোগে শাহীন আকতার ও তার স্বামীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তৃতীয় মামলাটি করা হয়েছে তাদের কন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্নার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি পিতার সহযোগিতায় ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৫টি ব্যাংক হিসাবে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই মামলায় অর্নার পাশাপাশি তার পিতাকেও আসামি করা হয়েছে। দুদক জানায়, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়ার পরই এই তিনটি মামলা দায়ের করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris