সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে খুনের দুই আসামী নওগাঁ থেকে গ্রেফতার

Paris
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবা হত্যাকারী মামলার ২ আসামীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নওগাঁ সদর থানাধীন রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামী মোঃ নান্টু(২৮), পিতা- মোঃ কালু মিয়া ও সহযোগী ৩নং আসামী মোঃ খোকন মিয়া (২৮), পিতা-মৃতঃ আঃ সাত্তার, উভয় সাং-তালাইমারিকে গ্রেফতার করে। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী র‌্যাব সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানায়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ভিকটিম মৃত আকরাম হোসেন(৫২) পিতা- মৃতঃ আজদার আলী শাহ, সাং-তালাইমারি শহিদ মিনার, থানা-বোয়ালিয়া রাজশাহী মহানগর পেশায় একজন বাস ড্রাইভার। আসামী নান্টু (২৮) তাহার প্রতিবেশি। ভিকটিমের পরিবারের সাথে নান্টুর পূর্ব থেকেই শত্রুতা ছিল। ভিকটিমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন সময় বিকালে ভিকটিমের মেয়ে প্রাইভেট পড়া শেষ করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করে উত্ত্যক্ত করে। ভিকটিমের মেয়ে তাদেরকে কিছু না বলে তার বাসায় গিয়ে বাবা আকরাম হোসেনকে গালিগালাজের কথা জানায়। তার বাবা নান্টুর বাবাকে নান্টুর উত্ত্যক্ত করার বিষয়ে জানায় । এতে নান্টু আরও ক্ষীপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গত-১৬ এপ্রিল রাত আনুমানিক ১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার সাকিনস্থ জনৈক মনি (৬৫)এর বসত বাড়ীর সামনে দিয়ে মামলার বাদী মোঃ ইমাম হোসেন অনন্ত (২৪), পিতা- মৃত আকরাম হোসেন, সাং-তালাইমারি শহিদ মিনার, থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর নিজের বাড়ি দিকে যাওয়ার সময় আসামী নান্টু ও তার সহযোগী ৯-১০ জন মিলে লোহার রড, বাশের লাঠি, কাঠের লাকরি, ইটের আধলা নিয়ে হত্যার উদ্দেশ্য আক্রমন করে এলোপাথারী মারধর করতে শুরু করে। ইমাম হোসেন প্রাণ বাচাঁনোর তাগিদে চিৎকার করলে তার বাবা ভিকটিম আকরাম হোসেন (৫২) ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকেও মারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করলে ভিকটিম গুরুতর রক্তাত্ত জখম হন। পরবর্তীতে আশে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে আসামীরা উক্ত স্থান হতে পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় ভিকটিম’কে অটোরিক্স্রা যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রাত ১০.৪৫ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষনা করে। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এলাকাবাসী আসামীদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে ও বিচারের জন্য লাশ নিয়ে রাজশাহী মহানগরের তালাইমারি শহিদ মিনার এলাকায় মানববন্ধন করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে আরএমপি এর বোয়ালিয়া মডেল থানায় ৭ জনকে এজাহার নামীয় ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫/৮৬, তারিখ ১৭/০৪/২০২৫, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। আসামীরা হলেন ১। মোঃ নান্টু(২৮), পিতা- মোঃ কালু মিয়া, ২। মোঃবিশাল(২৮), পিতা- মৃতঃ রতন মিয়া, ৩। মোঃ খোকন মিয়া(২৮) পিতা-মৃতঃ আঃ সাত্তার, ৪। মোঃ তাসিন হোসেন (২৫), পিতা- মোঃ শাহিন,৫। মোঃ অমি (২৫), পিতা- অজ্ঞাত, ৬। মোঃ নাহিদ, পিতা- জামাল, ৭। মোঃ শিশির(২০), পিতা- মোঃ পিরু, সর্ব সাং- তালাইমারি শহিদ মিনার থানা- বোয়ালিয়া , রাজশাহী মহানগর। উল্লেখিত মামলার প্রেক্ষিতে আসামীদের ’ কে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris