সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাঁদে ম্যাগমার মহাসাগর থাকার প্রমাণ পেয়েছে চীন

Paris
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদের জন্মের পর প্রাথমিক পর্যায়ে এটি সম্পূর্ণ গলিত ম্যাগমায় পরিপূর্ণ ছিল। চীনের ছাং’এ-৬ মিশনে সংগ্রহ করা নমুনা নিয়ে গবেষণায় এ প্রমাণ মিলেছে। চীনা সংবাদমাধ্যম সিএমজি ও সিসিটিভি এ খবর জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, চাঁদের দূর ও কাছের পাশের আগ্নেয় শিলা (বেসাল্ট) একই রকম। বিশ্লেষণে ২৮২ কোটি ৩০ লাখ বছরের পুরনো ম্যাগমার অস্তিত্ব মিলেছে, যা চাঁদের ম্যাগমা মহাসাগর তত্ত্বকে সমর্থন করে। ২০২৪ সালে ছাং’এ-৬ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পাশ থেকে এক হাজার ৯৩৫ দশমিক ৩ গ্রাম নমুনা সংগ্রহ করে। চীনা জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) যৌথ গবেষণা দলের তাদের আবিষ্কারের কথা সায়েন্স জার্নালে প্রকাশ করেছে। চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর গবেষক ছ্য সিয়াওছাও বলেন, প্রথমবার চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা এনে প্রমাণ পাওয়া গেছে যে আদিকালে পুরো চাঁদ একটি বিশাল ম্যাগমা মহাসাগর ছিল। চাঁদের উৎপত্তি ও বিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ হবে এই আবিষ্কার।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris