২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুর প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১১ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর
মোহনপুর প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

রুবেল সরকার : রাজশাহীর মোহনপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে মোহনপুর উপজেলা প্রশাসন ও মোহনপুর প্রেসক্লাবের সহযোগিতায় নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মোহনপুর উপজেলা শাখার সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুর অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর প্রেসক্লাবের সহ সভাপতি আনছার তালুকদার স্বাধীন, সাধারণ সম্পাদক রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত, সদস্য শহিনুর রহমান, শরিফুল ইসলাম, সুমন শান্ত প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন