৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে বাস চাপায় এনজিও কর্মী নিহত

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে বাস চাপায় এনজিও কর্মী নিহত
বিজ্ঞাপন

রুবেল সরকার : রাজশাহীর মোহনপুরে দ্রুতগামী একটি বাসের চাপায় মোটরসাইকেল চালক এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল অনুমান ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার পত্রপুর এলাকায় যমুনা জুট মিলের ১০০গজ দুরে এঘটনা ঘটে। নিহত এনজিও কর্মী ইউসুফ আলী (৩২) শক্তি ফাউন্ডেশন মোহনপুর শাখায় কর্মরত ছিলেন। নিহত ইউসুফ আলীর বাবার নাম খাদেম আলী। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা সদর মোল্লাহপাড়া। থানা পুলিশ ও শক্তি ফাউন্ডেশন মোহনপুর শাখা সুত্রে জানা গেছে, নিহত ইউসুফ মোহনপুর অফিস থেকে কিস্তির টাকা উঠানোর জন্য একটি সুজিকি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্র রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস সূর্য পরিবহন রেজি: নং- ঢাকা মেট্রো-ব- ১৪-৫৯৪৮ ভিকটিমকে চাপা দিলে মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হাননান বলেন, নিহতের লাশটি থানায় আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন