১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে’

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
‘তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে’
বিজ্ঞাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে।
তিনি আরো “যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবকদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাসিক প্রশাসক বলেন, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। আসুন, আমরা সবাই মিলে রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থকর, নিরাপদ ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহীর রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু। অনুষ্ঠানের শুরুতে সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা আসন গ্রহণ করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও উত্তরীয় প্রদান করে বরণ করা হয়। পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশিত হয়। এছাড়া যুবসমাজের মতামত ও অভিজ্ঞতা বিনিময়, স্থানীয় যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন