৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার নাককাটি বিলে কৃষকদলের সমাবেশ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার নাককাটি বিলে কৃষকদলের সমাবেশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, সাবাইহাট : শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারায় বাসুপাড়া ইউনিয়নের ঐতিহাসিক নাক কাটি বিলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে। উল্লেখ্য, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের মার্চ মাসে হেলিকপ্টারযোগে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নাক কাটি বিলে খাল খননের শুভ উদ্বোধন করেছিলেন। এই খাল খননের ফলে ঐতিহাসিক নাক কাটি বিলে কৃষকদের কেবল প্রকৃতির উপর নির্ভর না করে, ইচ্ছামত সরাসরি খাল থেকে পানি সরবরাহের মাধ্যমে শেষ কাজ পরিচালনা করতেন। বর্ষাকালে অতিবৃষ্টি হলে সহজে বিল থেকে পানি নিস্কাশন হয়ে যেত। শুকনো মৌসুমে প্রয়োজন মত কৃষকরা সেচ কাজে পানি ব্যবহার করে আসছেন ।
খরা প্রবণ এলাকায় পানি ও জলের হাহাকার দূর করার মানসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে মার্চ মাসের শেষ নাগাদ লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে খাল খনন করে ছিলেন। একজন প্রেসিডেন্ট মাথায় মাটির ডালি তুলে নিয়ে লক্ষ জনতাকে অবাক করেছিলেন। কৃষক সমাবেশে বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়ামিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।
বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরেফিন কনক, ছাত্রদল নেতা রাকিবুর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন